ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/event-i140134-ইউক্রেন_যুদ্ধে_নিরপেক্ষ_অবস্থানে_রয়েছে_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, যুদ্ধে তার দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান সামরিকভাবে জড়িত রয়েছে বলে কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ নাকচ করেন তিনি। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০২৪ ০৮:৫৯ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ইরান

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, যুদ্ধে তার দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান সামরিকভাবে জড়িত রয়েছে বলে কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ নাকচ করেন তিনি। 

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে আমির সাঈদ ইরাভানি বলেন, “২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে। তারপরও পশ্চিমা কিছু দেশ বিশেষ করে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত ২৫ জুলাই প্রকাশ্যে অভিযোগ করেছে যে, ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে এবং অস্ত্র সরবরাহ করছে। আমি এই ভিত্তিহীন অভিযোগ সুনির্দিষ্টভাবে নাকচ করছি।” আমির সাঈদ ইরাভানি ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের চালানকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন। 

ইরানি প্রতিনিধি বলেন, ২৫ জুলাইয়ের বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি ইরানের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করেছেন তা বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন। ওই বৈঠকে সুইজারল্যান্ডের প্রতিনিধি ইরানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তাও উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন আমির সাঈদ ইরাভানি।

আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর এই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বক্তব্যকে অদূরদর্শী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন আমির সাঈদ ইরাভানি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।