ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে উদ্বিগ্ন পেন্টাগন: মার্কিন গণমাধ্যম
মার্চ ০২, ২০২৬ ১৪:২৩ Asia/Dhaka
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ট্রাম্প প্রশাসনের সদস্যরা এবং পেন্টাগনের কর্মকর্তারা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়া নিয়ে ভীষণ উদ্বিগ্ন।
ওয়াশিংটন পোস্ট এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ইরান শক্তভাবে জবাব দিচ্ছে এবং বহু কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তুগুলোও বৈচিত্র্যময়।
এই গণমাধ্যম আরও জানিয়েছে, পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে। এটা এজন্য যে, ইরানের সঙ্গে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, সামরিক কমান্ডাররা আশঙ্কা করছেন কয়েক সপ্তাহ ধরে সংঘাত চলতে থাকলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
পার্সটুডে/এসএ/২
ট্যাগ