ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i157568-ইরানে_মার্কিন_ইসরায়েলি_হামলা_আন্তর্জাতিক_আইনের_লঙ্ঘন_ইতালির_প্রতিরক্ষামন্ত্রী
পার্স-টুডে: ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন: ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৩:৫৫ Asia/Dhaka
  •  ইতালির প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রুস্তো
    ইতালির প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রুস্তো

পার্স-টুডে: ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন: ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রুস্তো দেশটির সংসদে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতি নীতির খেলাপ এবং এই যুদ্ধ বিশ্বকে না জানিয়ে শুরু করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স তার এই মন্তব্যকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতি কঠোরতম প্রতিবাদ বলে উল্লেখ করেছে। 

ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তায়ানি দেশটির সংসদে বলেছেন, রোম পশ্চিম এশিয়ায় উত্তেজনা অবসানে এবং ইরানের সঙ্গে সংলাপ রক্ষা করতে প্রচেষ্টা চালাচ্ছে। 

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আরটিএল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইতালির ঘাঁটিগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়ার কোনো অনুরোধ রোম পায়নি, আমরা এই যুদ্ধে জড়িত নই এবং জড়ানোর কোনও ইচ্ছেও আমাদের নেই।  #

পার্স টুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।