সুইস আকাশ ব্যবহারের দু'টি মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সুইজারল্যান্ড তার আকাশ ব্যবহার করতে দিবে না আমেরিকাকে
-
সুইজারল্যান্ডের পতাকা
পার্স-টুডে: সুইজারল্যান্ড বলেছে দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার আকাশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না।
সুইজারল্যান্ডের আকাশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়ার জন্য মার্কিন সরকারের অনুরোধের জবাবে এই ঘোষণা দিল সুইস সরকার।
সুইস সরকার গতকাল (শনিবার) এই ঘোষণা দিয়ে বলেছে যে দেশটি মার্কিন সরকারের কাছ থেকে ৫টি সামরিক ও বেসামরিক সরকারি অনুরোধ পেয়েছে সুইস আকাশ-সীমা ব্যবহারের বিষয়ে। নিরপেক্ষ থাকার নীতির আলোকে এইসব আবেদনের দু’টি বাতিল ও ৩টি আবেদনে সম্মতি দিয়েছে দেশটি।
সুইস সরকারের নিরপেক্ষ নীতির আইন অনুযায়ী দেশটির আকাশ সামরিক কাজে বা যুদ্ধের কাজে ব্যবহার করা নিষিদ্ধ, তবে আহত ব্যক্তিদের পরিবহনের জন্য এই আকাশ ব্যবহার করা যাবে মানবিক সহায়তার নীতির আলোকে যা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়। #
পার্স টুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।