ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
https://parstoday.ir/bn/news/event-i158052-ইরান_লেবানন_ও_ফিলিস্তিনের_সমর্থনে_ইয়েমেনে_কয়েক_মিলিয়ন_নাগরিকের_মিছিল
পার্সটুডে: ইয়েমেনের ১৫টি প্রদেশে কয়েক মিলিয়ন নাগরিক ইরান, লেবানন ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছে।
(last modified 2026-03-28T07:17:12+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ২৩:০২ Asia/Dhaka
  • ইয়েমেনের ১৫টি প্রদেশে  ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
    ইয়েমেনের ১৫টি প্রদেশে ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল

পার্সটুডে: ইয়েমেনের ১৫টি প্রদেশে কয়েক মিলিয়ন নাগরিক ইরান, লেবানন ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছে।

গতকাল (শুক্রবার) রাজধানী সান্‌আ'র আসসাবইন স্কয়ারসহ নানা প্রদেশে এইসব মিছিল ও সমাবেশ হয়েছে। তারা  সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদের রণাঙ্গন বা ময়দানগুলোতে অংশ নিতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন।

ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রগুলো বিশেষ করে কথিত 'বৃহত্তর ইসরায়েল' গঠনের ষড়যন্ত্র মোকাবেলায় তারা দৃঢ় পদক্ষেপ নেয়ার নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেছেন।

এর আগে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়্যেদ আবদুল মালেক হুথি ও অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধে প্রয়োজন হলে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছেন।

আবদুল মালেক হুথি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধ করতে আরব সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের এই সহযোগিতার ফলে ইসরায়েল মুসলিম বিশ্বের বিরুদ্ধে অপরাধযজ্ঞ জোরদার করছে, তাই এসব সহযোগিতা বন্ধ করা জরুরি।  তিনি ইসলামী ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধকে অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বলে উল্লেখ করে বলেছেন, কথিত বৃহত্তর ইসরায়েল গঠন করতে চায় মার্কিন ও ইসরায়েলি  শাসক-চক্র।#

পার্সটুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।