মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ফের আঘাত হানল ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র
https://parstoday.ir/bn/news/event-i158214-মার্কিন_রণতরী_আব্রাহাম_লিঙ্কনে_ফের_আঘাত_হানল_ইরানি_ক্রুজ_ক্ষেপণাস্ত্র
পার্সটুডে:  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের  ৯১ তম পর্বের দ্বিতীয় পর্যায়ের হামলাগুলো চালিয়েছে মার্কিন-ইসরায়েলি কিছু টার্গেটকে লক্ষ্য করে।
(last modified 2026-04-04T01:14:47+00:00 )
এপ্রিল ০৩, ২০২৬ ১০:১১ Asia/Dhaka
  • মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ফের আঘাত হানল ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র
    মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ফের আঘাত হানল ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র

পার্সটুডে:  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের  ৯১ তম পর্বের দ্বিতীয় পর্যায়ের হামলাগুলো চালিয়েছে মার্কিন-ইসরায়েলি কিছু টার্গেটকে লক্ষ্য করে।

আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ শুক্রবার ভোরে মার্কিন জঙ্গিবিমানগুলোর পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার তথা উড্ডয়ন প্রকৌশলীদের সমাবেশ-কেন্দ্রে হামলা চালানো হয়।

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন-ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের নানা ঘাঁটিও ছিল এ পর্যায়ের হামলাগুলোর শিকার।

কাদির নামের ক্রুজ ও ব্যালিস্টিক বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন এইসব হামলায় ব্যবহার করা হয়। এ ছাড়াও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওপরও আঘাত হানা হয় কাদর-৩৮০ মডেলের চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে। #

পার্সটুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন