আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরানের শক্তিশালী প্রতিশ্রুতি আছে: আরাকচি
https://parstoday.ir/bn/news/event-i158524-আঞ্চলিক_শান্তি_ও_স্থিতিশীলতা_প্রতিষ্ঠার_বিষয়ে_ইরানের_শক্তিশালী_প্রতিশ্রুতি_আছে_আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়ে ইরানের শক্তিশালী প্রতিশ্রুতি রয়েছে। 
(last modified 2026-04-16T13:41:03+00:00 )
এপ্রিল ১৬, ২০২৬ ১৯:৩৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়ে ইরানের শক্তিশালী প্রতিশ্রুতি রয়েছে। 

গতকাল বুধবার নিজের এক্স একাউন্টে দেয়া এক বার্তায় আব্বাস আরাকচি বলেছেন, ইরানে ফিল্ড মার্শাল মুনিরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা আয়োজন করায় পাকিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, এটি আমাদের মধ্যে গভীর এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে।

আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি সব সময় শক্তিশালী এবং পারস্পরিক বিনিময়যোগ্য।

পাকিস্তানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ আসিম মুনিরের নেতৃত্বে একটি পদস্থ রাজনৈতিক এবং নিরাপত্তা দল নিয়ে গতকাল বুধবার তেহরানে পৌঁছান। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পরবর্তী ফলো-আপ নিয়ে তাদের এই তেহরান সফর বলে মনে করা হচ্ছে।

সংঘাত প্রশমনের প্রচেষ্টায়, ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয় যার ফলে ইসলামাবাদে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। এই আলোচনা চলাকালে ইরান একটি দশ-দফা পরিকল্পনা পেশ করে যেখানে এ অঞ্চল থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে ২১ ঘণ্টা ধরে তীব্র আলোচনা চালানোর পরেও, ইরানি প্রতিনিধিদল আস্থার অভাব এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কথা উল্লেখ করে কোনো চুক্তিতে  পৌঁছাতে না পেরেই তেহরানে ফিরে যায়।#

পার্সটুডে/এমএএই্চ/এমএআর/১৬