ব্রাজিলের শিক্ষকদের গায়ে 'সংগ্রাম কর একজন ইরানির মতো’ শ্লোগান-খচিত টি-শার্ট
https://parstoday.ir/bn/news/event-i158548-ব্রাজিলের_শিক্ষকদের_গায়ে_'সংগ্রাম_কর_একজন_ইরানির_মতো’_শ্লোগান_খচিত_টি_শার্ট
পার্সটুডে: ব্রাজিলের রাজধানী সঁপলও'র শিক্ষা বিষয়ক বিভিন্ন পেশাজীবী ও কর্মীদের এক শোভাযাত্রায় ‘লড়াই বা সংগ্রাম কর একজন ইরানির মত’ শ্লোগান-খচিত টি-শার্ট প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-04-17T13:59:35+00:00 )
এপ্রিল ১৭, ২০২৬ ১৮:২২ Asia/Dhaka
  • ব্রাজিলের শিক্ষকদের গায়ে  'সংগ্রাম কর একজন ইরানির মতো’ শ্লোগান-খচিত টি-শার্ট

পার্সটুডে: ব্রাজিলের রাজধানী সঁপলও'র শিক্ষা বিষয়ক বিভিন্ন পেশাজীবী ও কর্মীদের এক শোভাযাত্রায় ‘লড়াই বা সংগ্রাম কর একজন ইরানির মত’ শ্লোগান-খচিত টি-শার্ট প্রকাশ করা হয়েছে।

এইসব টি-শার্টে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘LUTE COMO UM IRANIANO’ যার অর্থ ‘লড়াই বা সংগ্রাম কর একজন ইরানির মত’ এবং এর পাশে ফার্সি ভাষায় লেখা রয়েছে, ‘মোবারেজেহ কুন’ অর্থাৎ ‘সংগ্রাম কর’ ও ‘EDUCADORES EM LUTA’ শীর্ষক স্প্যানিশ ভাষার শ্লোগান যার অর্থ ‘যুদ্ধের ময়দানের শিক্ষকরা’  ।

ব্রাজিলের শিক্ষকরা এই টি-শার্ট পরে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে অন্যায়-অবিচার ও চাপের বিরুদ্ধে সংগ্রাম এখন বিশ্বব্যাপী জনপ্রিয় আন্দোলন ও পেশাজীবী সংগঠনগুলোর জন্য আদর্শ বা মডেলে রূপ নিয়েছে।

উল্লেখ্য দক্ষিণ আমেরিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী  ও ইসরায়েলি উপনিবেশবাদী নীতির কঠোর সমালোচক দেশ ও সরকারগুলোর মধ্যে ব্রাজিল শীর্ষস্থানীয়।   #

পার্সটুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন