পাকিস্তানের কাছে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
https://parstoday.ir/bn/news/event-i159300-পাকিস্তানের_কাছে_সর্বশেষ_মার্কিন_প্রস্তাবের_জবাব_দিল_ইরান
ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব জমা দিয়েছে। আজ (রোববার) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
(last modified 2026-05-10T14:10:24+00:00 )
মে ১০, ২০২৬ ১৯:৫৭ Asia/Dhaka
  • পাকিস্তানের কাছে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব জমা দিয়েছে। আজ (রোববার) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

সূত্রটি জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বর্তমান দফার আলোচনা শুধুমাত্র অঞ্চলে চলমান সংঘাত ও শত্রুতা বন্ধের বিষয়কে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছিলেন, মার্কিন প্রস্তাবগুলোর বিষয়ে তেহরানের মতামত ও বিবেচনা অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় ৪০ দিনের যৌথ আগ্রাসন বন্ধ হয় বলে জানানো হয়।

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে শান্তিচুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত দু'পক্ষ একমত হতে পারেনি। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে সাড়া দেয়নি।#

পার্সটুডে/এমএআর/১০