চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ইরানি তেল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/event-i160612-চূড়ান্ত_শান্তি_চুক্তি_নিয়ে_আলোচনা_চলাকালে_ইরানি_তেল_বিক্রির_অনুমোদন_দিল_যুক্তরাষ্ট্র
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) সোমবার ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া একটি সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2026-06-22T14:45:48+00:00 )
জুন ২২, ২০২৬ ২০:৩৩ Asia/Dhaka
  • চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ইরানি তেল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
    চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ইরানি তেল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) সোমবার ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া একটি সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় ঘোষিত এই সাধারণ লাইসেন্স (General License) অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল (ক্রুড অয়েল), পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী  স্কট বিসেন্ত (Scott Bessent) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ এক পোস্টে বলেছেন:

“সুইজারল্যান্ডে চলমান ইতিবাচক আলোচনার ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত নৌ-চলাচল নিশ্চিত করার এবং আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা তথা International Atomic Energy Agency (IAEA)-এর পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”

তিনি আরও বলেছেন: “এই কাঠামোর অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য একটি অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করেছে, যা ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দেয়।”

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট উপজাত-পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল বা বিশেষ অনুমতি (waiver) দিতে সম্মত হয়েছে।

এছাড়া এই অনুমোদনের আওতায় সংশ্লিষ্ট সব ধরনের সেবাও অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে:

ব্যাংকিং লেনদেন, বীমা সেবা, পরিবহন ও শিপিং সুবিধা 

এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে অর্থনৈতিক সহযোগিতা ও আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। #
 

পার্স টুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।