আন্তর্জাতিক সাময়িকীতে ইরানের শহীদ পরমাণুবিজ্ঞানীর গবেষণাপত্র প্রকাশ
https://parstoday.ir/bn/news/event-i163852-আন্তর্জাতিক_সাময়িকীতে_ইরানের_শহীদ_পরমাণুবিজ্ঞানীর_গবেষণাপত্র_প্রকাশ
​​​​​​​পার্সটুডে: ইরানের পরমাণুবিজ্ঞানী ও শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইয়্যেদ আমির হোসেইন ফকিহির একটি গবেষণাপত্র তাঁর শাহাদাতের এক বছর পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী AIP Advances-এ প্রকাশিত হয়েছে। ইরানের ওপর ইসরায়েলি হামলায় তিনি শহীদ হয়েছিলেন।
(last modified 2026-10-11T06:50:03+00:00 )
অক্টোবর ১১, ২০২৬ ১২:৩৩ Asia/Dhaka
  • শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অনুষদের পূর্ণ অধ্যাপক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটের প্রধান শহীদ আমির হোসেইন ফকিহি জাদেহ
    শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অনুষদের পূর্ণ অধ্যাপক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটের প্রধান শহীদ আমির হোসেইন ফকিহি জাদেহ

​​​​​​​পার্সটুডে: ইরানের পরমাণুবিজ্ঞানী ও শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইয়্যেদ আমির হোসেইন ফকিহির একটি গবেষণাপত্র তাঁর শাহাদাতের এক বছর পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী AIP Advances-এ প্রকাশিত হয়েছে। ইরানের ওপর ইসরায়েলি হামলায় তিনি শহীদ হয়েছিলেন।

ইরনা সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, গবেষণাপত্রটিতে প্রোটন উৎপাদনকারী উৎসের জন্য একটি উন্নত চৌম্বকীয় কাঠামোর নকশা ও নির্মাণ নিয়ে আলোচনা করা হয়েছে। এতে পারমাণবিক প্রযুক্তিতে ব্যবহৃত ব্যবস্থাগুলোর শক্তির খরচ কমানো, সরঞ্জামের আকার ছোট করা এবং কার্যকারিতা উন্নত করার একটি সমাধান তুলে ধরা হয়েছে।

ইরানের এই পরমাণুবিজ্ঞানী এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাঁর শাহাদাতের এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন AIP Advances সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষকদের অঙ্গনে আবারও নিজের নাম প্রতিষ্ঠা করেছেন।

আমির হোসেইন ফকিহিজাদেহ ১৩৫৭ সালের ২০ শাহরিভার (১১ সেপ্টেম্বর ১৯৭৮) জন্মগ্রহণ করেন। তিনি শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অনুষদের পূর্ণ অধ্যাপক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটের প্রধান ছিলেন।

তিনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে (শক্তি বিভাগে বিশেষায়িত) পিএইচডি ডিগ্রিধারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি রেডিয়েশন অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান, ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই তরুণ ইরানি বিজ্ঞানী তাঁর বৈজ্ঞানিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননা অর্জন করেন। এসবের মধ্যে রয়েছে ফার্সি ১৩৯৪ সালে তথা ২০১৫ সালে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত গবেষক, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের আদর্শ শিক্ষক, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ গবেষক এবং ২০০৯ সালে ২৩তম আন্তর্জাতিক খাওয়ারিজমি উৎসবে ফলিত গবেষণা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন।

২০২৫ সালের ১৩ জুন, শুক্রবার, তেহরানে তাঁর বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় জনাব ফকিহি শহীদ হন।#

পার্স টুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।