-
আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:২৭ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দু’পক্ষ। শিগগিরই এ কাজ করার জন্য আইএইএ’র পরিদর্শকরা তেহরান সফরে আসবেন।
-
ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৪:১৪ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি।
-
আবারও চালু হলো কাবুল বিমানবন্দর : চলছে যাত্রীবাহী বিমান
সেপ্টেম্বর ১০, ২০২১ ১৫:৫৯মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর এই প্রথম কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে আসলো কোনও ফ্লাইট। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে ওই ফ্লাইট কাতারের রাজধানী দোহায় অবতরণ করে।
-
ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১০, ২০২১ ১৩:০৩ইরান সফর করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি। তেহরানে পৌঁছেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন।
-
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে মাস্ক ও ব্রুশিয়ার বিতরণ
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৬:২১করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শাখা মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে। আজ (বুধবার) শহরের মুক্তমঞ্চ, গুরুদয়াল কলেজ সড়ক ও খড়মপট্টি এলাকায় সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তাদেরকে রেডিও তেহরানের পরিচিতিমূলক ব্রুশিয়ারও দেওয়া হয়।
-
বাংলাদেশসহ বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১১:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার মূল ক্ষতি করেছে আমেরিকা। কাজেই এই সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী। তিনি গতকাল (সোমবার) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে নামাজ কক্ষ নিয়ে হট্টগোল, স্পিকারের নির্দেশ বাতিলের দাবি বিজেপির
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৭:৩০ভারতের ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে স্পিকারের পক্ষ থেকে নামাজের জন্য একটি কক্ষ বরাদ্দকে কেন্দ্র করে বিজেপি বিধায়করা তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল (সোমবার) ওই ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা ঢোল, খঞ্জনী ইত্যাদি নিয়ে 'ভজন-কীর্তন’ সহ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ মহড়া
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১২:৫৮ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট শনিবার পারস্য উপসাগরে সামরিক নৌ মহড়া সম্পন্ন করেছে। এতে অংশ নিয়েছে ১৫০টি নৌযান।
-
কোভিড-১৯ গণসচেতনতামূলক কার্যক্রম চালু করল সাউথ এশিয়া রেডিও ক্লাব
সেপ্টেম্বর ০৫, ২০২১ ০৬:৫২রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে 'করোনা যুদ্ধে জেগে উঠি সকলে' এবং ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট লাক্কাতুরা চা বাগানে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ও গণসচেতনতামূলক কার্যক্রম চালু করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
-
ইরাকের প্রখ্যাত শিয়া নেতার জানাজায় লক্ষাধিক ভক্তের শ্রদ্ধা নিবেদন
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১১:৩৭ইরাকের প্রখ্যাত শিয়া নেতা আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের জানাজায় আজ শ্রদ্ধা জানিয়েছেন কারবালার লক্ষাধিক ভক্ত। ইরাকের অন্যতম জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার নিজ শহর নাজাফের আল হায়াত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।