-
বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১০ শিশু, এ পর্যন্ত মৃত্যু ২৯৪
মে ০৩, ২০২৬ ১৮:২৫বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে।
-
'সংস্কার নিয়ে সরকারের প্রতারণা, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে'
মে ০৩, ২০২৬ ১৭:৪৮বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির কনভেশনে বক্তাদের অভিযোগ, সংস্কার নিয়ে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে। নির্বাচনের আগে জনগণের সাথে তারা যেসব প্রতিশ্রুতি করেছে, এখন তারা সে জায়গা থেকে সরে এসেছে। এভাবে চললে সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে।
-
বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না: জাতীয় সংসদে নাহিদ ইসলাম
এপ্রিল ৩০, ২০২৬ ১৯:২৩বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছেন না। এর কারণ হিসেবে তিনি আর্থিক খাতে বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক নিয়োগ, সংস্কার ও গণভোটের রায়কে অগ্রাহ্য করাসহ নানা বিষয়ের উল্লেখ করেন।
-
বাংলাদেশের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার
এপ্রিল ২৯, ২০২৬ ১৮:২৮বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।
-
রূপপুরে চুল্লিতে ইউরেনিয়াম দেওয়া হলো, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে
এপ্রিল ২৮, ২০২৬ ১৮:৪৩বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় আজ (মঙ্গলবার) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ।
-
রান্নার কষ্ট কমাতে মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
এপ্রিল ২৭, ২০২৬ ১৮:০৬বাংলাদেশে গ্যাসের সমস্যা সমাধানে দেশটির সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে।’
-
জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ-আইএমএফ, ‘বিস্ময়কর’ বললেন কৌশিক বসু
এপ্রিল ২৬, ২০২৬ ১৯:২০চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেবে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
-
বাংলাদেশে ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
এপ্রিল ২৬, ২০২৬ ১৮:৫৫বাংলাদেশ সরকারের ১১ অধিদপ্তর ও সংস্থায় একযোগে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনটিআরসিএ, বাংলাদেশ নিরাপদ খাদ্য ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
-
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে
এপ্রিল ২৪, ২০২৬ ২০:৪৭জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।
-
বাংলাদেশের বিগত ১৭ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী
এপ্রিল ২৩, ২০২৬ ১৭:০৬বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের শাসনামলে শিক্ষা খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।