সব বিকল্পই আমাদের টেবিলে আছে: ট্রাম্পকে কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i157344-সব_বিকল্পই_আমাদের_টেবিলে_আছে_ট্রাম্পকে_কলিবফ
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে দেওয়া বক্তব্যের জবাবে বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্ট ও দৃঢ়ভাবে বলছি- সব বিকল্প টেবিলে রয়েছে; সম্মানজনক কূটনীতি যেমন রয়েছে, তেমনি শত্রুর জন্য অনুশোচনা সৃষ্টিকারী প্রতিরক্ষাও রয়েছে।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৪:৪৮ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে দেওয়া বক্তব্যের জবাবে বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্ট ও দৃঢ়ভাবে বলছি- সব বিকল্প টেবিলে রয়েছে; সম্মানজনক কূটনীতি যেমন রয়েছে, তেমনি শত্রুর জন্য অনুশোচনা সৃষ্টিকারী প্রতিরক্ষাও রয়েছে।

তিনি ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আরও বলেন, যদি আপনারা এমন কূটনীতির পথ বেছে নেন যেখানে ইরানি জাতির মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা পাবে, তাহলে আমরাও সেই টেবিলে থাকব। কিন্তু যদি প্রতারণা, মিথ্যা, ভুল বিশ্লেষণ ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অতীতের অভিজ্ঞতা পুনরাবৃত্তি করতে চান এবং আলোচনার মাঝপথে হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তবে নিঃসন্দেহে ইরানি জাতি ও দেশের প্রতিরক্ষা বাহিনীর শক্ত চপেটাঘাতের স্বাদ আপনাদের পেতে হবে।

কলিবফ আরও বলেন, আমরা যখন আলোচনার টেবিলে ছিলাম, তখন আপনারা ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় আমাদের ওপর হামলা করেছিলেন; কিন্তু তার ফল ছিল আপনাদের জন্য এক লজ্জাজনক পরাজয়, যার সাক্ষী আপনারা নিজেরাই।

তিনি আরও বলেন- উইটকফের প্রশ্ন, কেন ইরানের মানুষ ভয় পায় না? এর উত্তর স্পষ্ট, কিন্তু তারা ইরানি জাতিকে সঠিকভাবে চেনে না, বোঝে না এবং উপলব্ধি করতে পারে না।#

পার্স টুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।