ফিলিস্তিনের আল-আউদা উৎসবে স্থান পেল ইরানি চলচ্চিত্র ‘ইয়ামামা’
https://parstoday.ir/bn/news/iran-i157382-ফিলিস্তিনের_আল_আউদা_উৎসবে_স্থান_পেল_ইরানি_চলচ্চিত্র_ইয়ামামা’
পার্সটুডে: ইরানের দক্ষিণাঞ্চল খুজেস্তান প্রদেশের এক নির্মাতার চলচ্চিত্র ফিলিস্তিনের আল-আউদা চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১৬:৩৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনের আল-আউদা উৎসবে স্থান পেল ইরানি চলচ্চিত্র ‘ইয়ামামা’

পার্সটুডে: ইরানের দক্ষিণাঞ্চল খুজেস্তান প্রদেশের এক নির্মাতার চলচ্চিত্র ফিলিস্তিনের আল-আউদা চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মেহদি মনসুর পরিচালিত এবং আদেল ওমরান আরবের প্রযোজনা ও চিত্রনাট্যে নির্মিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ইয়ামামা' ফিলিস্তিনের দশম আন্তর্জাতিক 'আল-আওদা' চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।  প্রতিরোধ ও জাতীয় পরিচয়ভিত্তিক সৃষ্টিকর্ম প্রদর্শনের জন্য পরিচিত এই সাংস্কৃতিক আয়োজন মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির চলচ্চিত্র উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

‘ইয়ামামা’ চলচ্চিত্রটি জীবনের পুনর্জাগরণ এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত। প্রতীকী ও কাব্যিক ভাষার ব্যবহার করে এতে আশা ও সামাজিক সংকটের মানবিক বয়ান তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দর্শককে মানবতার ধারণা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে।

ফিলিস্তিনের আল-আউদা উৎসবের দশম আসরে ‘ইয়ামামা’র অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের স্বাধীন চলচ্চিত্রের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অঞ্চলের উল্লেখযোগ্য সাংস্কৃতিক-শিল্প আয়োজনে পরিণত হওয়া এই উৎসব বিশ্বদর্শকের কাছে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের মানবিক ও শিল্পভিত্তিক বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে।#

পার্সটুডে/এমএআর/২৭