ইরান-আমেরিকা পরোক্ষ আলোচনা চলছে / ওমান: উভয় পক্ষ আন্তরিক
https://parstoday.ir/bn/news/iran-i157364-ইরান_আমেরিকা_পরোক্ষ_আলোচনা_চলছে_ওমান_উভয়_পক্ষ_আন্তরিক
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাঈদি আজ (বৃহস্পতিবার) জেনেভায় সাক্ষাৎ করেছেন, এর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গেও আলাদা বৈঠক করেন।
(last modified 2026-02-27T12:19:45+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • হুইটকফ ও আরাকচি
    হুইটকফ ও আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাঈদি আজ (বৃহস্পতিবার) জেনেভায় সাক্ষাৎ করেছেন, এর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে সাক্ষাতের পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উদ্ভাবনী আইডিয়াগুলোর প্রতি উভয় পক্ষ সমর্থন জানিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষের আন্তরিকতা রয়েছে। কাজেই আলোচনা থেকে একটি ন্যায্য ফলাফল বেরিয়ে আসবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানি পক্ষের প্রস্তাব ও দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়েছে এবং এই প্রস্তাব আগের দফা আলোচনায় নির্ধারিত মূলনীতির ভিত্তিতে ছিল।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।