এক মাসের মধ্যে মন্ত্রীসভা গঠন করতে হবে প্রধানমন্ত্রীকে
আলী আল-জাইদি ইরাকের প্রধানমন্ত্রী হলেন
-
ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি
পার্সটুডে– ইরাকি শিয়া রাজনৈতিক দলগুলো সোমবার রাতে তাদের সর্বশেষ বৈঠকে আলী আল-জাইদিকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করতে সম্মত হয়েছে।
ইরাকি শিয়া দলগুলো জোট এই পদের জন্য আলী আল-জাইদিকে তাদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর দেশটির প্রেসিডেন্ট নিজার ওমিদি তাকে দেশের নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
আল-জাইদি একজন অর্থনীতিবিদ ও অনেক ইরাকির কাছে রাজনীতিতে তিনি একজন অপরিচিত ব্যক্তিত্ব এবং তিনি সাম্প্রতিক ইরাকি সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আইন অনুসারে, আলি আল-জাইদি এক মাসের মধ্যে তার মন্ত্রিসভা গঠন করে আস্থা ভোটের জন্য সংসদে পেশ করবেন।
আলী আল-জাইদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, ইরাকের প্রেসিডেন্ট এই আইনগত ও জাতীয় দায়িত্ব দ্রুত পালনে তাঁকে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। #
পার্স টুডে/এমএএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।