জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য বাস্তবতা-বিবর্জিত: স্পেনের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i163330-জাতিসংঘে_ট্রাম্পের_বক্তব্য_বাস্তবতা_বিবর্জিত_স্পেনের_প্রধানমন্ত্রী
পার্সটুডে: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেয়া ভাষণকে “অত্যন্ত গোঁড়া মতবাদ-ভিত্তিক” এবং “বাস্তবতা ও তথ্য-প্রমাণ”-বিবর্জিত বলে বর্ণনা করেছেন।
(last modified 2026-09-23T17:56:05+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৯:১৬ Asia/Dhaka
  • স্পেনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
    স্পেনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

পার্সটুডে: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেয়া ভাষণকে “অত্যন্ত গোঁড়া মতবাদ-ভিত্তিক” এবং “বাস্তবতা ও তথ্য-প্রমাণ”-বিবর্জিত বলে বর্ণনা করেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জন স্টুয়ার্টের সংবাদভিত্তিক পডকাস্ট অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে পেদ্রো সানচেজ জলবায়ু পরিবর্তন, ইরানের সঙ্গে যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের উপস্থাপিত দৃষ্টিভঙ্গিগুলো বিশ্বের বেশিরভাগ দেশের অধিকাংশ জনগণের সমর্থন পায় না।

জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের নেতা ও প্রতিনিধিরা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। সেখানে তারা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করছেন। #
 

পার্সটুডে/এমএএইচ /২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।