জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i162820-জাতিসংঘ_অধিবেশনের_আগে_প্রধানমন্ত্রীর_ভারত_সফরের_সম্ভাবনা_নেই_পররাষ্ট্র_প্রতিমন্ত্রী
পার্সটুডে- বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
(last modified 2026-09-05T15:06:24+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৯:৫০ Asia/Dhaka
  • হুমায়ুন কবির
    হুমায়ুন কবির

পার্সটুডে- বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শনিবার সকালে সিলেটের কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

গতকাল দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার গ্রহণের সময় সাংবাদিকরা হেনস্থার শিকার হওয়ার প্রেক্ষাপটে তিনি সৌজন্য সাক্ষাতে আসেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সম্পৃক্ততা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়গুলোও এ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের একটি কার্যকর সম্পর্ক থাকা প্রয়োজন। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো ভারতকে উপলব্ধি করতে হবে। ভারতের নীতি-নির্ধারকেরা বিষয়টি বুঝতে শুরু করেছেন।’

হুমায়ুন বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত।’

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্ক রয়েছে। একইসঙ্গে রাশিয়ার সঙ্গেও একটি কার্যকর কর্ম সম্পর্ক গড়ে উঠছে।’#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।