দিল্লিতে মোদি-হাসিনার বৈঠক, সই হল ৭ সমঝোতা স্মারক
https://parstoday.ir/bn/news/india-i112922-দিল্লিতে_মোদি_হাসিনার_বৈঠক_সই_হল_৭_সমঝোতা_স্মারক
ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থাসহ মোট সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ (মঙ্গলবার) হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ সাংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:১২ Asia/Dhaka
  • দিল্লিতে মোদি-হাসিনার বৈঠক, সই হল ৭ সমঝোতা স্মারক

ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, বন্যা নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থাসহ মোট সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ (মঙ্গলবার) হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ সাংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করা হয়।

গতকাল,  (সোমবার) চার দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) তাকে দিল্লির রাইসিনা হিলসে  রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময়ে সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরে আলাপ পরিচয় ও  করমর্দন পর্ব চলে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতকে বন্ধু সম্বোধন করে তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই  ভারতে আসি, আমার দারুণ লাগে। তার কারণ, এখানে এলেই আমার মনে পড়ে যায় আমাদের দেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা। আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে চলি।‘

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসার আগেই এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধুত্বের মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান সম্ভব।’ তিনি আরও বলেন, ‘দারিদ্রই আমাদের মূল সমস্যা। অর্থনৈতিকভাবে আমরা ভারতের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’    

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যৌথ সংবাদ সম্মেলনে বলেন- ‘আমাদের পারস্পরিক সহযোগিতা কয়েক বছর ধরে বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘আমাদের কোভিড মহামারী এবং সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা উচিত। আগামী ২৫ বছরে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছবে।’

তিনি বলেন,  ‘সমগ্র এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশের সবচেয়ে বড়  রফতানি বাজার। এই অগ্রগতি আরও এগিয়ে নিতে, আমরা শিগগিরি একটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু করব।’  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গতবছর আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছি। আমরা প্রথম মৈত্রী দিবসও পালন করেছি। আইটি, স্পেস, নিউক্লিয়ারের মতো খাতেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। মানুষে মানুষে সহযোগিতার ধারাবাহিক উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।