চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i83962-চীনের_সঙ্গে_উত্তেজনার_মধ্যে_সুপারসনিক_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_ভারত
ভারত একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনী স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে সফলতার সঙ্গে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০২০ ১৫:৫১ Asia/Dhaka
  • সুপারসুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে ভারত
    সুপারসুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে ভারত

ভারত একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনী স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে সফলতার সঙ্গে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

চীনের সঙ্গে লাদাখ সীমান্তে যখন মারাত্মক উত্তেজনা বিরাজ করছে তখন ভারত এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি আরব সাগরে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। বলা হচ্ছে- নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় তিনগুণ গতিতে উড়তে পারে এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার।

চীন সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত

এ ক্ষেপণাস্ত্র শত্রুর যুদ্ধজাহাজের বিরুদ্ধে অজেয় শক্তি হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে। এটি ভারতের সামরিক বাহিনীর জন্য প্রধান অস্ত্র হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেপণাস্ত্রের কারণে ভারতের নৌবাহিনীর ডেস্ট্রয়ার শত্রুর জন্য প্রাণঘাতী হয়ে দেখা দেবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে।

বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, চলমান উত্তেজনার মধ্যে চীন সীমান্তে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত।#

পার্সটুডে/এসআইবি/১৮