ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত বৈঠক চলছে
https://parstoday.ir/bn/news/iran-i103800-ভিয়েনায়_ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_তুলে_নেয়া_সংক্রান্ত_বৈঠক_চলছে
ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা শুরুর পর কিছু দিন বিরতি নিয়ে ফের আলোচনা চলছে। অব্যাহত আলোচনা থেকে বোঝা যায় সংলাপ গঠনমূলক ও ইতিবাচক গতিতে এগোচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৫:২৮ Asia/Dhaka
  • ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত বৈঠক চলছে

ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনা শুরুর পর কিছু দিন বিরতি নিয়ে ফের আলোচনা চলছে। অব্যাহত আলোচনা থেকে বোঝা যায় সংলাপ গঠনমূলক ও ইতিবাচক গতিতে এগোচ্ছে।

এবারের বৈঠকে ইরানের আলোচক দল নতুন কিছু প্রস্তাব তুলে ধরেছে এবং প্রতিপক্ষকেও গঠনমূলক প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছে যা থেকে বোঝা যায় তেহরান অত্যন্ত আন্তরিক ও দৃঢ় অবস্থান নিয়ে সংলাপে বসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক সচিব মাহদি সাফাভি ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত ভিয়েনা আলোচনায় উপস্থিত রয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নিতে সমঝোতায় পৌঁছার জন্য তিনি ছাড়াও ইরানের বিভিন্ন পর্যায় ও সংস্থার বিশেষজ্ঞরাও বৈঠকে অংশ নিয়েছেন। এ থেকেই বৈঠককে সফর করার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি ও দৃঢ় ইচ্ছার বিষয়টি ফুটে ওঠে। কিন্তু ভিয়েনা বৈঠকের অপর পক্ষে অর্থাৎ মার্কিন প্রতিনিধিদের মধ্যে মতবিরোধ সুস্পষ্ট হয়ে উঠেছে।

এ ছাড়া, ভিয়েনা বৈঠকে যোগদানকারী কোনো কোনো দেশ ইহুদিবাদী ইসরাইলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে পাশ্চাত্যের এ দেশগুলো দ্রুত একটি সমঝোতায় পৌছতে চায়। বাস্তবতা হচ্ছে, ইসরাইল সবসময়। পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন মিথ্যা দাবি ও অভিযোগ আরোপের মাধ্যমে তারা ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যে কোনো নতুন সমঝোতাকেও বানচাল করার চেষ্টা করছে। এর আগেও ২০১৫ সালে ইসরাইলের ততকালীন প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা যাতে হতে না পারে সেজন্য বহু রকম চেষ্টা তদবির করেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সত্বেও পরমাণু সমঝোতায় সবাই সই করেছিল। এখন তারা আবারো ভিয়েনায় চলমান সংলাপ প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে যাতে ইরান কোনো সুবিধা পেতে না পারে।

এদিকে, ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারীরা সমঝোতার অনেক কাছাকাছি অবস্থানে চলে গেছে যদিও রাজনৈতিকভাবে এখনো চূড়ান্ত হয়নি। ভিয়েনায় চীনা প্রতিনিধি ওয়াং কাওন বলেছেন, ইরানের উত্থাপিত প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌছতে সবাই একমত। এমন সময় তিনি এ কথা বলেছেন যখন ইরানের আলোচক দলের একজনের উদ্ধৃতি দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, যে কোনো আলোচনায় দুপক্ষের উত্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং আলোচনার শুরু থেকেই ইরান প্রতিপক্ষকে বহু প্রস্তাব তুলে ধরেছে।

ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে এবং এটাই বর্তমানে ভিয়েনা আলোচনার মূল বিষয়বস্তু। যদি এ বিষয়ে কার্যকর কোনো সমঝোতা না হয় তাহলে ভিয়েনা আলোচনায় বড় ধরনের সংকট তৈরি হবে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।