পশ্চিমা দেশগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i103898-পশ্চিমা_দেশগুলোকে_দায়িত্বশীল_আচরণ_করতে_হবে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ০৪:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘দায়িত্বশীল আচরণের’ ওপর। তিনি গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার বোরেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন আব্দুল্লাহিয়ান

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে রাজি হচ্ছে না বাইডেন প্রশাসন। এছাড়া, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিও বহাল রেখেছে। এ কারণে পরমাণু সমঝোতায় ফিরতে মার্কিন সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপে ভিয়েনা সংলাপ নিয়ে কথা হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য যেকোন চুক্তিতে ইরানের রেড লাইনগুলো সমুন্নত রাখতে হবে।তিনি বলেন, ভিয়েনা সংলাপে অনেক বিষয়ে অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ মৌলিক কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।