সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে একঘরে করা যায়নি: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i104230-সর্বোচ্চ_চাপ_প্রয়োগ_করেও_ইরানকে_একঘরে_করা_যায়নি_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় অংশ নেয়নি বরং তেহরানের মূল লক্ষ্য একটি ভালো চুক্তি স্বাক্ষর করা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে দমিয়ে রাখতে পারেননি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৪:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় শুধুমাত্র আলোচনার জন্য আলোচনায় অংশ নেয়নি বরং তেহরানের মূল লক্ষ্য একটি ভালো চুক্তি স্বাক্ষর করা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে দমিয়ে রাখতে পারেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সন্ধায় ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে তখন আব্দুল্লাহিয়ানের এ সাক্ষাৎকার প্রচারিত হলো।

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সমস্যা সমাধানের লক্ষ্যে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং এই মুহূর্তে দু'পক্ষ অতীতের যেকোনো সময়ের তুলনায়  চুক্তির কাছাকাছি রয়েছে।

আব্দুল্লাহিয়ান বলেন, যদি পশ্চিমা দেশগুলো ভিয়েনা সংলাপে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তাহলে কয়েক ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছে যাওয়া সম্ভব।তিনি বলেন, কাজেই আমাদের দৃষ্টিতে ভিয়েনা সংলাপের জন্য সময়সীমা নির্ধারণের বিষয়টি পশ্চিমাদের ওপর নির্ভর করছে। তারা কতটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে সেটার ওপর সময়সীমা নির্ধারণ নির্ভর করছে।  

মার্কিন নিষেধাজ্ঞায় ইরান একঘরে হয়ে পড়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের শাসনামলের কঠোর নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের কারণে ইরানে কিছু সমস্যা তৈরি হয়েছে ঠিকই কিন্তু তার ফলে ইরান কখনওই একঘরে হয়ে পড়েনি।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।