পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা নতুন শর্ত আরোপ করছে
https://parstoday.ir/bn/news/iran-i106428-পরমাণু_সমঝোতা_পুনরুজ্জীবিত_করার_জন্য_আমেরিকা_নতুন_শর্ত_আরোপ_করছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য তেহরানের প্রতি নতুন শর্ত আরোপ করছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনই তার রেড লাইনের সঙ্গে আপস করবে না এবং একটি 'শক্তিশালী' এবং 'টেকসই' চুক্তির জন্য প্রচেষ্টা চালাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১৩:১৫ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা নতুন শর্ত আরোপ করছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য তেহরানের প্রতি নতুন শর্ত আরোপ করছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনই তার রেড লাইনের সঙ্গে আপস করবে না এবং একটি 'শক্তিশালী' এবং 'টেকসই' চুক্তির জন্য প্রচেষ্টা চালাবে।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (রোববার) বলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইস্যুতে মার্কিনীরা আলোচনার বাইরে গিয়ে নতুন শর্ত প্রস্তাব করতে এবং আরোপ করতে আগ্রহী। 

তিনি বলেন, আমরা অবশ্যই নিষেধাজ্ঞাগুলো অপসারণের জন্য পথ খুঁজছি, তবে তা হতে হবে একটি মর্যাদাপূর্ণ উপায়ে এবং একটি শক্তিশালী ও স্থায়ী চুক্তির মাধ্যমে। যাইহোক, জনাব প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সব সময় মন্ত্রিসভার সকল সদস্যদের মনে করিয়ে দিয়েছেন যে ভিয়েনায় যা ঘটবে তার উপর সব আশা করা উচিত নয়। বরং মার্কিন নিষেধাজ্ঞা নিষ্ক্রিয়  করে দেয়ার পাশাপাশি  দেশের অর্থনীতি ও বাণিজ্যের টেকসই উন্নয়নের জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে এক সঙ্গে কাজ করতে হবে। 

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, "আমরা যখন একটি মর্যাদাপূর্ণ, টেকসই এবং ভাল চুক্তি অর্জনের জন্য কূটনীতির পথে হাটি তখন মার্কিনীরা আলোচনার বাইরে গিয়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে নতুন শর্ত নিয়ে আসে।" 

তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান স্বাভাবিকভাবেই তার রেড লাইনেরে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছে এবং থাকবে। মার্কিনীরা আমাদের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলে আসছে কিন্তু আমাদের সমীক্ষা এবং মার্কিনীদের লালন করা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা দেখে আসছি যে  তাদের সঙ্গে আমাদের সরাসরি আলোচনায় কোন লাভ আসে নি।একটি চুক্তির সম্ভাবনার দিকে এগিয়ে যেতে আমেরিকার পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়া হয় নি বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান। 

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমার মস্কো সফরের সময় আমরা রুশ পক্ষের সঙ্গে একমত হয়েছিলাম যে আমরা যদি ভিয়েনায় একটি চুক্তিতে পৌঁছাই তবে রাশিয়া এ ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবে না।#

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।