ইইউ এবং ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i122382-ইইউ_এবং_ব্রিটেনের_২০_ব্যক্তি_ও_প্রতিষ্ঠানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_দিল_ইরান
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ওই ইউনিয়ন ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তেহরান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ০৫:০৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ওই ইউনিয়ন ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে নিষেধাজ্ঞা আরোপের এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তেহরান এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত তারা জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।