বাইরের দেশগুলোর হস্তক্ষেপ আমাদের অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করছে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i156806-বাইরের_দেশগুলোর_হস্তক্ষেপ_আমাদের_অঞ্চলের_নিরাপত্তা_বিঘ্নিত_করছে_ইরানের_প্রতিরক্ষামন্ত্রী
পার্সটুডে- আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
(last modified 2026-02-07T13:15:27+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৬ ১৮:০৯ Asia/Dhaka
  • ডানে: ইলহাম আলিয়েভ
বামে: আজিজ নাসিরজাদে
    ডানে: ইলহাম আলিয়েভ বামে: আজিজ নাসিরজাদে

পার্সটুডে- আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

পার্সটুডে জানিয়েছে, শুক্রবার আজারবাইজান পৌঁছানোর পরপরই ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ'র সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

এই সাক্ষাতে ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করে নাসিরজাদে বলেন, আঞ্চলিক দেশগুলোর ভূমিকা স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, বহির্শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য মারাত্মক ক্ষতিকর।

অন্যদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক ও নানা ক্ষেত্রে মিল থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, আজারবাইজান সবসময়ই ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে আগ্রহী।

তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভ্রাতৃত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের ভিত্তিতে আজারবাইজান কখনোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি হতে দেবে না। একই সঙ্গে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা হ্রাসের প্রচেষ্টায় বাকুর সহযোগিতার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই সফরের ধারাবাহিকতায় আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যৌথ সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।#

পার্সটুডে/এসএ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।