কলিবফ: ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা
https://parstoday.ir/bn/news/iran-i158562-কলিবফ_ট্রাম্পের_সাতটি_দাবির_সবই_মিথ্যা
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা।
(last modified 2026-04-18T00:44:37+00:00 )
এপ্রিল ১৮, ২০২৬ ০৯:০৯ Asia/Dhaka
  • কলিবফ: ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা।

এই মিথ্যাচারের মাধ্যমে তারা যুদ্ধে জয়ী হতে পারেনি এবং নিশ্চিতভাবেই আলোচনাতেও কোনো ফল পাবে না।

তিনি আরো বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। প্রণালী দিয়ে যাতায়াত কেবল নির্ধারিত পথ এবং ইরানের অনুমতির ভিত্তিতে সম্পন্ন হবে।

কলিবফ বলেন, প্রণালী খোলা বা বন্ধ থাকা এবং এর নিয়ম-কানুন বাস্তব পরিস্থিতিতেই নির্ধারিত হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। গণমাধ্যম যুদ্ধ এবং জনমত প্রভাবিত করা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে ইরানের জনগণ এই ধরনের কৌশলে প্রভাবিত হবে না।#

পার্সটুডে/এস এ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন