জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর দিলেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i159504-জনসংখ্যা_বৃদ্ধির_ওপর_জোর_দিলেন_ইরানের_নয়া_সর্বোচ্চ_নেতা
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী দেশের জনসংখ্যা ইস্যুতে তৎপর একদল অ্যাকটিভিস্টের চিঠির জবাব দিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২০, ২০২৬ ১১:৩৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী
    আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী দেশের জনসংখ্যা ইস্যুতে তৎপর একদল অ্যাকটিভিস্টের চিঠির জবাব দিয়েছেন।

তিনি চিঠির জবাবে জনসংখ্যা বৃদ্ধি এবং ইসলামী ইরানের শক্তি ও সভ্যতার সঙ্গে এর সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি জনসংখ্যা বিষয়ক গণমুখী কর্মীদের ক্রমবর্ধমান প্রচেষ্টা এবং সন্তান জন্মদানের সংস্কৃতি প্রসারে জোর দেন।

তিনি বলেন, (আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে) তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সবচেয়ে মূল্যবান অর্জনগুলোর একটি হলো, একটি বড় ও প্রভাবশালী শক্তি হিসেবে ইরানের আত্মপ্রকাশ।

আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঠিক ও প্রয়োজনীয় নীতিকে আন্তরিকভাবে অনুসরণ করার মাধ্যমে মহান ইরানি জাতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং কৌশলগত অগ্রগতির অভিজ্ঞতা অর্জন করবে; পাশাপাশি নতুন ইসলামী-ইরানি সভ্যতা গঠনের পথে এগিয়ে যাবে।#

পার্সটুডডে/এস এ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।