পরবর্তী যুদ্ধ হবে মিশর ও তুরস্কের বিরুদ্ধে: ইসরায়েলি গোয়েন্দা
https://parstoday.ir/bn/news/iran-i159832-পরবর্তী_যুদ্ধ_হবে_মিশর_ও_তুরস্কের_বিরুদ্ধে_ইসরায়েলি_গোয়েন্দা
পার্সটুডে-ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জনাথন পোলার্ড বলেছেন, ইরান, গাজা ও লেবাননের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল “মিশর ও তুরস্কের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হবে”।
(last modified 2026-05-30T11:42:02+00:00 )
মে ৩০, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka
  • পরবর্তী যুদ্ধ হবে মিশর ও তুরস্কের বিরুদ্ধে
    পরবর্তী যুদ্ধ হবে মিশর ও তুরস্কের বিরুদ্ধে

পার্সটুডে-ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জনাথন পোলার্ড বলেছেন, ইরান, গাজা ও লেবাননের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল “মিশর ও তুরস্কের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হবে”।

ফার্স নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানায়, পোলার্ড 'ইসরায়েল ন্যাশনাল নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “একটি ঝড় আসছে-এমনভাবে, যা পৃথিবী আগে কখনও দেখে নি।”

তিনি আরও বলেন, “আমাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ সম্ভবত তুরস্ক ও মিশরের বিরুদ্ধে হবে।”

যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতার কথা উল্লেখ করে পোলার্ড বলেন: আমাদের নেতারা যেভাবে প্রচার করেন, আমরা ততটা স্বাধীন রাষ্ট্র নই; বরং আমরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল একটি সহায়ক শক্তি, যারা তার কক্ষপথেই চলাফেরা করে।”

সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক পোলার্ড ১৯৮৫ সালে ইসরায়েলের কাছে হাজার হাজার গোপন মার্কিন নথি সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এ ঘটনা ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল।

তিনি ২০১৫ সালে কারামুক্ত হন এবং কঠোর শর্তসাপেক্ষ মুক্তির কারণে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য হন। পরে মার্কিন বিচার বিভাগ সেই সীমাবদ্ধতা তুলে নিলে তিনি অধিকৃত ফিলিস্তিনে (ইসরায়েলে) চলে যান। ১৯৯৫ সালেই তিনি ইসরায়েলের নাগরিকত্ব পেয়েছিলেন।

ইসরায়েলে পৌঁছানোর পর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু “বীর” হিসেবে স্বাগত জানান। পরবর্তীকালে তিনি নেতানিয়াহুর অন্যতম সমর্থক হয়ে ওঠেন, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার কিছু সমালোচনাও করেছেন।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।