মার্কিন বাহিনীকে আরাকচির সতর্কবার্তা: নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল ছেড়ে চলে যাও
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আক্রমণ বা হুমকির জবাব দেবে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আবারও ইরানের দৃঢ়সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
আরাকচি আরও বলেন: ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো আক্রমণ বা হুমকির জবাব দেবে। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাওয়াই তাদের জন্য উত্তম।
আরাকচি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরের ইতিহাসে বিদেশি আক্রমণকারীদের ভয়াবহ পরিণতির অনেক নজির রয়েছে। হরমুজ আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত নয়, বরং এটি ইরান ও ওমানের মধ্যে বিভক্ত এবং যুক্তরাষ্ট্রের উপকূল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এর সামুদ্রিক সীমানা সম্পূর্ণ স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।