গণহত্যাকারী গোষ্ঠী সমগ্র মানবজাতির জন্য হুমকি: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর দম্ভোক্তি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই গণহত্যাকারী গোষ্ঠী সমগ্র মানবজাতির জন্য হুমকি।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এক্স প্রোগ্রামে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর দম্ভোক্তি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লিখেছেন: এটা কোনো নামহীন উন্মাদ ও গণহত্যাকারীর দম্ভোক্তি বা মন্তব্য নয়; বরং এগুলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর প্রকাশ্য বক্তব্য।
তিনি জোর দিয়ে বলেন, এই গণহত্যাকারী গোষ্ঠী, যার সদর দপ্তর তেল আবিবে অবস্থিত, সমগ্র মানবজাতির জন্য হুমকি। তারা সকল মানুষের জন্য হুমকি এবং এর একমাত্র লক্ষ্য হলো স্থায়ী ও অন্তহীন যুদ্ধ।
এক্স-নেট অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় আরাকচিতক বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর সম্মিলিত শাস্তি এবং ব্যাপক দুর্ভোগ চাপিয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি অত্যন্ত কঠোর ও উস্কানিমূলক বাক্য ব্যবহার করেছেন, যেমন, “একজন ইসরায়েলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জন্য, হাজারো লেবানীয় মাকে শোক করতে ও কাঁদতে হবে” অথবা “পুরো লেবাননকে পুড়তে হবে!” এই বার্তায় তিনি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে এমন যেকোনো কূটনৈতিক প্রক্রিয়াকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন এবং অবিরাম হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।