আমরা ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার শাহাদাত ক্ষমা করব না: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় জোর দিয়ে বলেছেন: ইসলামী বিপ্লবের শহীদদের নেতা ও সেনাপতির শাহাদাতকে আমরা ভুলে যাব না এবং শত্রুদেরকে ক্ষমাও করা হবে না।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আশুরা উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইমাম হুসাইন (আ.) হলেন শহীদদের নেতা বা শিয়া শহীদদের সেনাপতি, কারণ তিনি কারবালার ময়দানে তাঁর সর্বস্ব উৎসর্গ করেছিলেন।
সাইয়েদ আব্বাস আরাকচি আরও বলেন: একইভাবে, আমরা ইরানের ইসলামী বিপ্লবের শহীদদের নেতা ও সেনাপতি আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির শাহাদাতকে ভুলে যাব না এবং শত্রুদেরকে ক্ষমাও করা হবে না।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।