পারস্য উপসাগরে আরবদের স্থিতিশীলতায় হরমুজ প্রণালী ব্যবস্থাপনার অবদান রয়েছে
-
• আন্তর্জাতিক বিষয়ে ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
পার্সটুডে- আন্তর্জাতিক বিষয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেছেন: পারস্য উপসাগরীয় আরবদের আজকের স্থিতিশীলতার পেছনে ইরানের শতবর্ষব্যাপী হরমুজ প্রণালী ব্যবস্থাপনার অবদান রয়েছে।
পার্সটুডে জানিয়েছে; ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ে উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শুক্রবার যুক্তরাষ্ট্র এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে বলেছেন: পারস্য উপসাগরীয় আরবদের আজকের স্থিতিশীলতার পেছনে ইরানের শতবর্ষব্যাপী হরমুজ প্রণালী ব্যবস্থাপনার অবদান রয়েছে। পশ্চিমারা এই অঞ্চলের জন্য বর্বরতা ও লুণ্ঠন ছাড়া আর কিছুই অর্জন করেনি।
তিনি আরও বলেন: “এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও রাজনীতিকেরা” এই সাজানো বিবৃতিতে খুশি নয় এবং তাদের জানা উচিত: এই আলোচনা টেবিলের খাবারের একটি সামান্য টুকরোর চেয়ে তোমাদের জীবনের দাম অনেক কম।
বেলায়েতি জোর দিয়ে বলেন: বড় সমীকরণের পুনর্বিন্যাসে প্রান্তিকদের কোনো স্থান নেই বরং তাদের দমন করা হয় এবং তাদের কৌশলগত অস্তিত্ব তেহরানের সহনশীলতার ওপর নির্ভরশীল।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।