আলোচনার পাশাপাশি যুদ্ধের জন্যও আমরা প্রস্তুত: ইরানের প্রধান আলোচক
https://parstoday.ir/bn/news/iran-i160924-আলোচনার_পাশাপাশি_যুদ্ধের_জন্যও_আমরা_প্রস্তুত_ইরানের_প্রধান_আলোচক
পার্সটুডে- ইরানের আলোচক দলের প্রধান বলেছেন, সমঝোতা স্মারকের কিছু অংশ চূড়ান্ত করতে সময় লাগবে।
(last modified 2026-07-01T01:31:02+00:00 )
জুলাই ০১, ২০২৬ ০৬:৪৩ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের আলোচক দলের প্রধান বলেছেন, সমঝোতা স্মারকের কিছু অংশ চূড়ান্ত করতে সময় লাগবে।

তিনি জানান, সমঝোতা স্মারকের পাঁচটি ধারা—যার একটি হলো লেবাননে যুদ্ধবিরতি—সম্পূর্ণভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধারাগুলোর বাস্তবায়নের পর্যায়ে অগ্রসর হব না।

এক টিভি সাক্ষাৎকারে মঙ্গলবার রাতে তিনি এ কথা বলেছেন।

ইসলামী ইরানের সংসদ স্পিকার আরও বলেন, এই সমঝোতা স্মারকের প্রথম ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, লেবাননের স্বীকৃত সরকারি ভৌগোলিক মানচিত্রের ভিত্তিতে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্বই প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে হবে, আর কোনো সামরিক অভিযান চালানো যাবে না এবং জনগণকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, এই চুক্তি অনুযায়ী, শত্রুপক্ষ, যারা লেবাননের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে এবং কার্যত যুদ্ধবিরতির আড়ালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের অবশ্যই দখলকৃত এলাকা থেকে সরে যেতে হবে।#

পার্স টুডে/এস এ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।