যুক্তরাষ্ট্র তাদের পালিত পশু তেল আবিবকে নিয়ন্ত্রণে আনতে প্রতিশ্রুতিবদ্ধ: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i160948-যুক্তরাষ্ট্র_তাদের_পালিত_পশু_তেল_আবিবকে_নিয়ন্ত্রণে_আনতে_প্রতিশ্রুতিবদ্ধ_আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় লিখেছেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।
(last modified 2026-07-02T04:02:14+00:00 )
জুলাই ০২, ২০২৬ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় লিখেছেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

আরাকচি আরও বলেন: ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিধানগুলো সম্পূর্ণ স্পষ্ট এবং তা সবাই দেখতে পাচ্ছে।

তিনি আরও বলেন: মার্কিন প্রেসিডেন্ট তাদের পালিত পশু তেল আবিবকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ইসরায়েল যদি তাদের প্রভুর আদেশ অমান্য করে, তবে ইরান তাদের উপযুক্ত শিক্ষা দেবে।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।