আমরা উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করব: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে এক বার্তায় লিখেছেন; উপযুক্ত সময়ে, আমরা আমেরিকান সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করব।
পার্সটুডে, ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে জানিয়েছে; ইরানকে ‘অরক্ষিত’ দাবি করে মার্কিন কর্মকর্তাদের করা ভিত্তিহীন বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সাইয়্যেদ আব্বাস আরাকচি লিখেছেন:
দাবি: ইরান অরক্ষিত।
বাস্তবতা: শত শত আমেরিকান সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং কয়েক ডজন আমেরিকান বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। (সূত্র: পেন্টাগন)
এটা তো সামান্য কিছু!
আরাকচি আরও লিখেছেন, উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে। আর যারা মিথ্যাভাবে দাবি করছে যে ইরান অরক্ষিত, শেষ পর্যন্ত তাদের জন্যই লজ্জা ও কলঙ্ক অবশিষ্ট থাকবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।