ইরানের আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকজন সম্ভাব্য প্রার্থী
এপ্রিল ১৫, ২০১৭ ১৪:১১ Asia/Dhaka
আগামী ১৯ মে ইরানে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার এবং তা চলবে শনিবার পর্যন্ত।
ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করিয়েছেন। আইন অনুযায়ী, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনি অফিসে গিয়ে শুক্রবার নিজের নাম নিবন্ধন করান তিনি।
ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদও বুধবার আসন্ন নির্বাচনের জন্য নাম নিবন্ধন করেছেন। তবে তিনি শেষ পর্যন্ত এবারের নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। যদিও তিনি এক সংবাদ সম্মেলনে সে বিষয়টিই অনেকটা স্পষ্ট করেছেন আহমাদিনেজাদ।
পার্সটুডে/ মো: আবু সাঈদ/১৫
ট্যাগ