ইরানের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার অংশ নেবেন: জনমত জরিপ
https://parstoday.ir/bn/news/iran-i37334-ইরানের_নির্বাচনে_৭০_শতাংশের_বেশি_ভোটার_অংশ_নেবেন_জনমত_জরিপ
ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৭০ দশমিক ৬ শতাংশ ভোটার অংশ নেবেন বলে একটি জনমত জরিপের ফলাফলে জানা গেছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র রিসার্চ সেন্টার ওই জনমত জরিপ চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৭ ১৪:৪০ Asia/Dhaka
  • ইরানের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার অংশ নেবেন: জনমত জরিপ

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৭০ দশমিক ৬ শতাংশ ভোটার অংশ নেবেন বলে একটি জনমত জরিপের ফলাফলে জানা গেছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র রিসার্চ সেন্টার ওই জনমত জরিপ চালিয়েছে।

জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ৬৩ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা নিশ্চিতভাবেই নির্বাচনে ভোট দেবেন এবং অপর ৭ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ২৩ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা সরাসরি বলেছেন তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন না। এক দশমিক দুই শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ভোট না দেয়ার সম্ভাবনাই বেশি। তবে চার দশমিক ছয় শতাংশ উত্তরদাতা এখনও নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। 

আগামী ১৯ মে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪