ইরানের এবারের নির্বাচনে ভোটার সংখ্যা কত?
মে ০৯, ২০১৭ ১৬:৩৭ Asia/Dhaka
-
আলী আসগার আহমাদি
ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সংখ্যা হবে পাঁচ কোটি ৬৪ লাখ ১০ হাজার ২৩৪ জন। এর মধ্যে প্রথমবারের মতো ভোট দেবেন ১৩ লাখ ৫০ হাজার ২৯৪ জন। নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও ভোট দিতে পারবে। এসব তথ্য জানিয়েছেন ইরানের জাতীয নির্বাচন পরিচালনা সংস্থার প্রধান আলী আসগার আহমাদি।
তিনি আরও বলেছেন, প্রবাসী ইরানিরাও নির্বাচনে ভোট দিতে পারবেন। বিভিন্ন দেশে ভোট কেন্দ্র খোলা হচ্ছে। প্রবাসী ইরানিদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে পারবেন।
ইরানে আগামী ১৯ মে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শহর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪১টি শহরে প্রার্থী হয়েছেন এক হাজার ৪১ জন।
এরইমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯
ট্যাগ