ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: চূড়ান্ত পর্বের বিতর্ক করলেন প্রার্থীরা
https://parstoday.ir/bn/news/iran-i37800-ইরানে_প্রেসিডেন্ট_নির্বাচন_চূড়ান্ত_পর্বের_বিতর্ক_করলেন_প্রার্থীরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আগে শুক্রবার চূড়ান্ত বিতর্কে অংশ নিয়েছেন ছয় প্রার্থী। এরমধ্যে বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৭ ২২:০৬ Asia/Dhaka
  • বিতর্কে ৬ প্রাার্থী
    বিতর্কে ৬ প্রাার্থী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আগে শুক্রবার চূড়ান্ত বিতর্কে অংশ নিয়েছেন ছয় প্রার্থী। এরমধ্যে বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও রয়েছেন।

নির্বাচনের অন্য প্রার্থীরা হলেন- বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, তেহরানের মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম, ইমাম রেজা (আ) এর মাজারের খাদেম সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমি তাবা।

শুক্রবারের বির্তকে প্রার্থীরা তাদের অর্থনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া, চোরাচালান ও আমদানি, তেলের ওপর নির্ভরতা, ব্যাংকিং ইস্যু, অভ্যন্তরীণ উৎপাদন, ভর্তুকি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক করেন। আগামী ১৯ মে ইরানের জনগণ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন।#        

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩