নির্বাচন থেকে জাহাঙ্গিরিও সরে গেলেন; কঠিন লড়াইয়ের ইঙ্গিত
-
ইসহাক জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে একদম শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন আরো একজন প্রার্থী। তিনি হলেন বর্তমান সরকারের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।
আজ (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশের মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন তিনি। জাহাঙ্গিরি বলেছেন, প্রেসিডেন্ট রুহানিকে পুনঃনির্বাচিত করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন। একইসঙ্গে তিনি বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে ভোট দেয়ার জন্য তার সব সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন। জাহাঙ্গিরির সরে দাঁড়ানোর কারণে নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন।
এর আগে গতকাল তেহরানের মেয়র ও নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী মোহাম্মাদ বাকের কলিবফ নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে গেছেন। তিনি সমর্থন দিয়েছেন রক্ষণশীল প্রার্থী বলে পরিচিত সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে। আগামী ১৯ মে ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬