শুক্রবারের নির্বাচনে অংশ নেবেন ৭০ শতাংশের বেশি ভোটার: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১৭, ২০১৭ ১৫:৫২ Asia/Dhaka
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী ইরানে শুক্রবারের নির্বাচনে ৭২ শতাংশ ভোটার অংশ নেবেন। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, শুক্রবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনে ভোটার সংখ্যা হবে পাঁচ কোটি ৬৪ লাখ ১০ হাজার ২৩৪ জন। এর মধ্যে প্রথমবারের মতো ভোট দেবেন ১৩ লাখ ৫০ হাজার ২৯৪ জন। নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও ভোট দিতে পারবে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে তিন লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। এছাড়া, সারা দেশে ৬৩ হাজার ৪২৯ টি ভোটকেন্দ্র খোলা হবে।
আগামী ১৯ মে শুক্রবার ইরানে ১২তম প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭
ট্যাগ