ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ হলো জমজমাট প্রচারণা
https://parstoday.ir/bn/news/iran-i38160-ইরানের_প্রেসিডেন্ট_নির্বাচন_শেষ_হলো_জমজমাট_প্রচারণা
ইরানের ১২তম প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনের প্রচারণা আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় শেষ হয়েছে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৮, ২০১৭ ০৬:৪০ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি ও ইব্রাহিম রায়িসির পোস্টার হাতে এক ইরানি তরুণ
    ড. হাসান রুহানি ও ইব্রাহিম রায়িসির পোস্টার হাতে এক ইরানি তরুণ

ইরানের ১২তম প্রেসিডেন্ট ও সিটি কাউন্সিল নির্বাচনের প্রচারণা আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় শেষ হয়েছে। 

আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

মাশহাদে হাসান রুহানি

তাঁরা দু জনই গতকাল ইরানের খোরাসান রাজাভি প্রদেশের রাজধানী মাশহাদের নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন। ভোটারদের উদ্দেশে তারা অনগ্রসরতা দূর, অর্থনৈতিক উন্নয়ন ও তেল সম্পদের বিষয়ে নিজেদের কর্মসূচি তুলে ধরেন। 

নিজের শহর মাশহাদে বক্তব্য রাখেন ইব্রাহিম রায়িসি

এদিকে, নির্বাচনের প্রধান দুই প্রার্থী রুহানি ও রায়িসির সমর্থনে তেহরানের রাজপথ শেষ দিনের প্রচারণায় সরগরম হয়ে ওঠে। দুই প্রার্থীর সমর্থকেরা রাজপথে পোস্টার, লিফলেট বিতরণ করেন এবং শ্লোগান দেন। এসময় অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়।

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে  ৭০ দশমিক ৬ শতাংশ ভোটার অংশ নেবেন বলে একটি জনমত জরিপের ফলাফলে জানা গেছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র রিসার্চ সেন্টার ওই জনমত জরিপ চালিয়েছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮