ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: ৩ দফা সময় বাড়ল ভোটগ্রহণের
-
ভোটদান শেষে উল্লসিত ভোটার
বিপুল উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টায় ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৬টা পর্যন্ত চলার কথা ছিল।
তবে বিপুল ভোটার উপস্থিতির কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হয় নি। এজন্য প্রথমে সন্ধ্যা আটটা, পরে রাত দশটা এবং সবশেষে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে।
আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ৫ম সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণও চলছে। প্রথমেই ভোট দিয়েছেন ইরানের সর্বেচ্চ নেতা আয়াতুল্লহিল উজমা খামেনেয়ী। এছাড়া, সকাল ৮টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও ইরানের বিচার বিভাগের সাবেক উপ-প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমি তাবা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯