ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: শেষ হলো ভোটগ্রহণ, এবার গণনার পালা
https://parstoday.ir/bn/news/iran-i38270-ইরানে_প্রেসিডেন্ট_নির্বাচন_শেষ_হলো_ভোটগ্রহণ_এবার_গণনার_পালা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৭ ২১:৩২ Asia/Dhaka
  • ভোটাররা ভোট দিচ্ছেন
    ভোটাররা ভোট দিচ্ছেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরুর কথা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ইঙ্গিত পাওয়া যাবে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন- বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও বিচার বিভাগের সাবেক অ্যাটর্নি জেনারেল সাই্যয়েদ ইব্রাহিম রায়িসি।  

এবারের নির্বাচনে মোট চার প্রার্থী অংশ নিয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অভিভাবক পরিষদের কাছে জমা দেয়া হবে এবং তিনদিনের মধ্যে তা পর্যালোচনা করা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০