তুরস্ক সফরে রুহানি: ‘সিরিয়ায় মার্কিন সেনা থাকতে পারবে না’
https://parstoday.ir/bn/news/iran-i55282-তুরস্ক_সফরে_রুহানি_সিরিয়ায়_মার্কিন_সেনা_থাকতে_পারবে_না’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন। রাজধানী আংকারায় আজ (বুধবার) এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এতে আরো যোগ দেবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৮ ০৭:১২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন। রাজধানী আংকারায় আজ (বুধবার) এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এতে আরো যোগ দেবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আংকারার উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেন, “আমাদের দৃষ্টিতে সিরিয়া সরকারের অনুমতি ছাড়া দেশটিতে বিদেশি সেনা উপস্থিতি অবৈধ এবং এসব সেনা অবশ্যই ফেরত নিতে হবে। সিরিয়ায় বিদেশী সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটাতে হবে।”

রুহানি, পুতিন ও এরদোগান

তুরস্ক সম্মেলনে তিন প্রেসিডেন্ট আজ সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তা হচ্ছে- সিরিয়া থেকে সমস্ত পশ্চিমা সেনা বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহার। পাশাপাশি সিরিয়ার জাতিগত ইস্যু নিয়েও আলোচনা হবে।

প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেন, সিরিয়ার সমস্ত ভূখণ্ডের ওপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের নিয়ন্ত্রণ নেয়ার পথে বাধা সৃষ্টি করতে চায় আমেরিকা এমনকি তারা সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করছে। সিরিয়ার ভেতরে ইসরাইলি বিমান হামলা পরিস্থিতি আরো জটিল করেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪