ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার অঙ্গীকার আরো দৃঢ় করেছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i55840-ক্ষেপণাস্ত্র_হামলা_সিরিয়ার_অঙ্গীকার_আরো_দৃঢ়_করেছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার প্রতিরোধকামী জনগণের সন্ত্রাসী-বিরোধী মনোভাব আরো দৃঢ় করবে। পাশাপাশি পাশ্চাত্য ও আরব দেশগুলোর অপরাধীদের প্রতি সিরিয়ার জনগণের অসন্তোষ আরো বাড়িয়ে তুলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার অঙ্গীকার আরো দৃঢ় করেছে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার প্রতিরোধকামী জনগণের সন্ত্রাসী-বিরোধী মনোভাব আরো দৃঢ় করবে। পাশাপাশি পাশ্চাত্য ও আরব দেশগুলোর অপরাধীদের প্রতি সিরিয়ার জনগণের অসন্তোষ আরো বাড়িয়ে তুলবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ তুলে প্রতারণা ও চাতুরতার মধ্যদিয়ে শনিবার সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলা এই ইঙ্গিত দিচ্ছে যে, তাকফিরি সন্ত্রাসীদের প্রতি পশ্চিমাদের সমর্থন এখন পরাজয়ের মুখে রয়েছে অথবা সিরিয়া থেকে তাদের মমদপুষ্ট সন্ত্রাসীদেরকে তারা উদ্ধার করতে চায়।  

সিরিয়ায় মার্কিন ও মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলা

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, সাত বছর ধরে বলদর্পী ও ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সিরিয়ার সরকার ও জনগণ এবং তাদের বিজয় দেখিয়ে দিচ্ছে যে, কৌশলগত মিত্রদের সঙ্গে মিলে সিরিয়ার জনগণ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অপরাধের এই অগ্নিস্ফূলিঙ্গ চূড়ান্তভাবে অপরাধী ও তাদের মিত্রদের জ্বালিয়ে ছারখার করে দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫