পরমাণু কর্মসূচি জোরদার করল ইরান, জানানো হয়েছে ইইউ-কে
https://parstoday.ir/bn/news/iran-i73408-পরমাণু_কর্মসূচি_জোরদার_করল_ইরান_জানানো_হয়েছে_ইইউ_কে
ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচি বাড়ানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ইরানের পরমাণু রিসাার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ০৬:১৯ Asia/Dhaka
  • ইরানের পরমাণু স্থাপনায় কাজ করছেন লোকজন
    ইরানের পরমাণু স্থাপনায় কাজ করছেন লোকজন

ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচি বাড়ানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ইরানের পরমাণু রিসাার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা থাকবে না।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গত (বুধবার) রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, শুক্রবার থেকে ইরান পরমাণু সমঝোতায় দেয়া আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করে করবে। তৃতীয় পর্যায়ের এ পদক্ষেপ অনুসারে ইরানের আণবিক শক্তি সংস্থা দ্রুতগতিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ তা আবার শুরু করবে।

প্রেসিডেন্ট রুহানি জানিয়েছেন, এ সিদ্ধান্তের আওতায় ইরান নানা রকমের নতুন সেন্ট্রিফিউজ বসাবে এবং দেশের জন্য যে মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন সেই মাত্রায় দ্রুতগতিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে ইরানের কর্মসূচি আগের মতোই শান্তিপূর্ণ থাকবে বলে তিনি জানিয়েছিলেন।

Image Caption

 

এ বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে গতকাল জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইউরোপের তিন দেশ- ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স পরমাণু সমঝোতার শর্ত পূরণ করতে না পারায় ইরান তৃতীয় ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করছে।

বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, ১৬ মাস আগে অর্থাৎ ২০১৮ সালের মে মাসে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর অব্যাহতভাবে এ সমঝোতা যে লংঘন করে আসছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কাজ শুরু করলো।#

পার্সটুডে/এসআইবি/৬