ইরানের শান্তি প্রস্তাব আঞ্চলিক নিরাপত্তার গ্যারান্টি: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i73990-ইরানের_শান্তি_প্রস্তাব_আঞ্চলিক_নিরাপত্তার_গ্যারান্টি_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য তেহরানের প্রস্তাবিত হরমোজ পিস অ্যানড্যাবোর বা হোপে যোগদান করার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য তেহরানের প্রস্তাবিত হরমোজ পিস অ্যানড্যাবোর বা হোপে যোগদান করার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) 'আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘের সহযোগিতা' শীর্ষক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে এসব মন্তব্য করেন জারিফ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (বুধবার) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে হরমুজ পিস অ্যানডেবর বা হোপ নামে একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। এ জোটে অংশ নিতে আঞ্চলিক সব দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তিনি।

জাতিসংঘে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, "এই উদ্যোগ এই জন্য নেয়া হয়েছে যে এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে সব আঞ্চলিক দেশেরই দায়িত্ব রয়েছে।" স্বাধীন জাহাজ চলাচলের পাশাপাশি জ্বালানী সরবরাহ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাদেরও অভিন্ন স্বার্থ রয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস, উগ্রবাদ এবং নিষেধাজ্ঞা প্রতিরোধ করার জন্য আঞ্চলিক প্রচেষ্টার অনেক গুরুত্ব রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।